খুব শিগগির জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ কথা জানান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর […]
১৬ বছর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়কে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রোববার (৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এই রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান। এদিন গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত হন। তার […]
স্টাফ রিপোর্টার | ঢাকা🗓️ ৫ অক্টোবর ২০২৫, রবিবার রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহনে নতুন মাত্রা যোগ হলো। আজ সকালে কুড়িল ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইলেকট্রিক অটো রিকশা সার্ভিস “ইকো রাইড”। ৫ সিটের আধুনিক অটো রিকশা “ইকো রাইড”-এর প্রতিটি রিকশায় থাকছে ৫ আসনের সুবিধা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রাথমিকভাবে পুরো ঢাকা শহরজুড়ে এই সার্ভিস চালু থাকবে। শিগগিরই সরকারি […]
নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে বিশ্বাস করি, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রা রুখতে পারবে না, ইনশাআল্লাহ। তিনি বলেন, ৪৭ বছরের গৌরবান্বিত পথচলায় বিএনপি বরাবরই দেশের গণতান্ত্রিক, জনগণের সহযোগিতা ও সমর্থন পেয়ে এসেছে। তাই […]
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ হয়েছে’ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এ নিয়ে আশঙ্কা করার কোনো কারণ নেই।’ রোববার (৩১ আগস্ট) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, নির্বাচন […]
আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাটের খেসারত এখন দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছেন না সাধারণ গ্রাহকরা। পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যত নামেমাত্র টিকে আছে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিনের অনিয়ম, লুটপাট, দুর্বল ব্যবস্থাপনা এবং সরকারের উদাসীনতার ফলেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। একসময় বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে […]
জুলাই আন্দোলন-পরবর্তী ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাইসুল ইসলাম অনিকের পরিচালনায় ‘বিশ্বাস করেন ভাই’ সিনেমা। তৎকালীন সরকারের কালোটাকা ছড়ানোর ঘটনাকে পটভূমি হিসেবে রেখে নির্মিত এই সিনেমাটি আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ‘বিশ্বাস করেন ভাই’ সিনেমার গল্পে মাসুদ নামে একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভের চরিত্রকে কেন্দ্র […]
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবি বাস্তবায়নে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিরা যোগাযোগ করে আলোচনায় না বসলে অনির্দিষ্টকালের জন্য বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি দেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আয়তন বাড়ানো, অবকাঠামো উন্নয়ন ও নিরাপদ পরিবহনব্যবস্থা—এই তিন […]
ইউক্রেনে আন্দ্রি পারুবি নামের একজন বিশিষ্ট রাজনীতিবিদকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবিকে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে গুলি করে হত্যা করা হয়েছে। খবর বিবিসির। যাচাই করা সম্ভব হয়নি এমন একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কুরিয়ারকর্মীর পোশাক পরা একজন বন্দুকধারী সড়কে পারুবির দিকে এগিয়ে আসছেন। পরে তাকে গুলি করে […]
অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে শনিবার (৩০ আগস্ট) লড়াই চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, নিহত সৈনিক সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) এরিয়েল লুবলিনার (৩৪)। তিনি চলমান যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া ৯০০তম ইসরায়েলি সেনা। তার মৃত্যুর পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। আইডিএফ-এর প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, দুর্ঘটনাবশত অন্য একজন সৈনিকের […]
